আমাদের দৈনন্দিন জীবনে যেসব প্রয়োজনীয় বস্তু রয়েছে তার মধ্যে মোবাইল অন্যতম। মোবাইলের সূচনা শুধুমাত্র কথাবলা দিয়ে শুরু হলেও এখন এর ব্যবহারের পরিধি অনেক বেড়েছে।SMS পাঠানো, ছবিতোলা,গানশুনা, গেমখেলা,রেডিও শুনা, ভিডিও করা ও দেখা, টিভিদেখা ও ইন্টারনেট ব্রাউজিং এবং চ্যাটিংয়ের মতো অসাধারন কিছু সুবিধা এখন মোবাইল ফোনেই পাওয়া যায়। যাদের মোবাইল নেই তারা অনেকেই নতুন মোবাইল কেনার চিন্তা করছেন। অনেকে আবার নিজের পুরাতন মডেলের মোবাইল ফোনটি বাদ দিয়ে নতুন মডেলের একটি মোবাইল সেট কিনার কথা ভাবছেন। আপনি যদি মোবাইল সেট সম্পর্কে জানেন তাহলে তো বেশ ভালোই, আর যদি কিছু একে বারেই না জানেন তবে এ প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে বলে মনে করছি। বর্তমানে বাজারে অনেক কোম্পানির মোবাইল সেট পাওয়া যায়। তবে নকিয়া মোবাইলের ব্যবহারকারীর সংখ্যাই বেশী। আপনি মোবাইল ফোন কেনার আগে ভেবে নিন কি কি ফাংশন সমৃদ্ধ মোবাইল আপনি কিনতে চান। যদি স্রেফ কথা বলতে চান, তবে অনেক দাম দিয়ে বেশী ফাংশন সমৃদ্ধ মোবাইল ফোন না কেনাই শ্রেয়।আর যদি অনেক সুবিধা সমৃদ্ধ দামি মোবাইল কিনতে চান, তবে জেনে নিন মোবাইলের বিভিন্ন সুবিধা সমূহ। মেসেজিং এর ক্ষেত্রে SMS,...