বেকার ছেলে

আমি যে এক বেকার ছেলে ভাগ্য সুপ্রসন্ন বলে, তোমার মত রাজদুলালীর মন করেছি জয়, কখন তুমি হারিয়ে যাও মনে লাগে ভয়। যারা অনেক সুখ বিলাসী টাকা আছে রাশিরাশি, তোমার নজর তাদের দিকে বদলাতে চাও ভাগ্যটিকে, বেকার ছেলে বলে আমার এইটুকু সংশয়, কখন তুমি হারিয়ে যাও মনে লাগে ভয়।

Comments