যদি মনে করো

যদি মনে কর এদুটি চোখ হতে- হিমালয়ের কৈলাশ ছাড়া, তুমি বয়াবে যমুনার ধারা; তবে আরো বেশী ব্যাথা দাও, অঝড়ে আরো কাদাও। যদি মনে করো এতো কষ্ট করে- কেন সাগর দেখতে যাবে অতদূর, এই যে দেখ এদুটি চোখ- লোনা জলে ভরপুর। যদি ভেবে থাকো মরুভুমি কেমন- যেমন মরু সাহারা, তার চেয়ে বড় মরুভূমি- আমার এই বুকে ধরা। তুমি এক বার এসে দেখে যাও, আরো বেশী ব্যাথা দাও। রচনাকাল: 12:37am মঙ্গল 26/01/10

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা