ফুলের মালা
ছিন্ন বসন গায়ে ওদের
এলোমেলো চুল,
পথের বাকে দাড়িয়ে ওরা
বিক্রি করে ফুল।
পথের মাঝে ট্রাফিক জামে
ক্ষুদ্র আহবান তার-
"একটি ফুলের মালা আপনি
নিবেন নাকি স্যার।"
ফুলের মালা বিক্রি করে
ওদের আহার জুটে,
ফুলের মতো কচি মুখে
একটু হাসি ফোটে।
একটু হাসি মুখে নিয়ে
হাতে ফুলের মালা,
দেখাতে পারে না ওরা
ওদের বুকের জ্বালা।
ফুলের মালা ঘিরে ওরা
নতুন স্বপ্ন দেখে,
সাজায় ওদের জীবন ওরা
ফুলের সুবাস মেখে।
ওরাও তো পারতো হতে
তোমার আমার বোন,
ওদের দুঃখে হয় কি সিক্ত
আমাদের নয়ন কোন।
রচনাকাল: ১৬/০১/২০০৮ইং
এলোমেলো চুল,
পথের বাকে দাড়িয়ে ওরা
বিক্রি করে ফুল।
পথের মাঝে ট্রাফিক জামে
ক্ষুদ্র আহবান তার-
"একটি ফুলের মালা আপনি
নিবেন নাকি স্যার।"
ফুলের মালা বিক্রি করে
ওদের আহার জুটে,
ফুলের মতো কচি মুখে
একটু হাসি ফোটে।
একটু হাসি মুখে নিয়ে
হাতে ফুলের মালা,
দেখাতে পারে না ওরা
ওদের বুকের জ্বালা।
ফুলের মালা ঘিরে ওরা
নতুন স্বপ্ন দেখে,
সাজায় ওদের জীবন ওরা
ফুলের সুবাস মেখে।
ওরাও তো পারতো হতে
তোমার আমার বোন,
ওদের দুঃখে হয় কি সিক্ত
আমাদের নয়ন কোন।
রচনাকাল: ১৬/০১/২০০৮ইং
Comments
Post a Comment