মানব পরী

আকাশ যেমন বুকে ধরে
রাখে আসীম নিলাম্বরী,
নদীর ঢেউয়ে যেমন করে
পাল উড়িয়ে চলে তরী।

পাখি যেমন কন্ঠ ভরে
শুনায় তাহার সুরের ধারা
রাতের আকাশ আলো করে
জ্বলে যেমন চন্দ্র তারা।

ঝিনুক যেমন বুকের ভিতর
যতন করে রাখে নুড়ি,
আমার মনের ছোট্র ঘরে
বাস করে এক মানব পরী।

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা