বৈশাখে মোবাইল চুরি
পহেলা বৈশাখ ১৪১৭ সাল: সকাল বেলা একটু আগেই ঘুম থেকে জেগে উঠলাম।তখনো সবাই ঘুমিয়ে আছে। নতুন বছরের প্রথম দিনের সকাল,ভাবতেই মনটা এক অজানা আনন্দে ভরে উঠলো।পিছনের জীর্নতা ছেড়ে নতুন বছরে জীবনটাকে নতুন করে সাজানোর একটা বাসনা মনের মাঝে ঘোরপাক খাচ্ছে।সবাইকে ঘুম থেকে ডেকে তুললাম এবং বাহিরে যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলাম।সবার আগেই নাস্তা করতে বসলাম,নাস্তা বলতে পান্তা-ইলিশ।ভাবি মধ্যরাতে গরম ভাত রেধে ওগুলো তে পানি দিয়ে রেখেছে।ঐতিহ্য বলে কথা,বছরে মাত্র একটা দিন ধনী- গরির সবাই পান্তা নিয়ে কারাকারি। ছোটবোনটাকে ডেকে বললাম তারাতারি খেতে আয়, পান্তা তো পচে যাবে।যাহোক জনির সাথে আগেই ফোনে কথা হয়েছে যে সারাদিন একসাথে ঘুরবো।যথাসময়ে বাসা থেকে বের হলাম।ভিক্টোরিয়া পার্ক এসে দেখি প্রতিক হাসানের কনসার্ট হচ্ছে।গান শোনার মায়া ত্যাগ করে আগে পল্টন যেতে হবে,ওখানে জনি অপেক্ষা করছে।যাহোক গিয়ে জনিকে খুজে বের করলাম।ওকে বললাম নাস্তা করেছিস।ও বললো আরে বেটা জানিস না, নাস্তা করতে গিয়ে এক মজার ঘটনা।আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি সবাই ঘুরতে চলে গেছে।আমি রেডি হয়ে নাস্তা করবো এখন কিছু খুজ পাচ্ছি না। ফ্রিজ খুলে দেখি ইলিশ ...