কিংকর্তব্যবিমূর

যখন আমার বোনের মুখ
ঝলসে উঠে এসিড বিষে,
কিংকর্তব্যবিমূর আমি
হতবাক হই কীর্তিনাশে।
নিবির দহন চেপে বুকে
পুড়ি আমি দীর্ঘশ্বাসে,
বুক ভাসিয়ে কাদি আমি
বোনের এমন সর্বনাশে।
অভাগা তুই বোনরে আমার
ভাইটা যে তোর কোন অকর্মা,
ভাইয়ের এমন নিরবতা
হাসিমুখে করিস ক্ষমা।
রচনাকাল: ১৫/০৩/২০০৮ইং

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা