এমনি করে

এমনি করে যাকনা কেটে- বাকীটা সময় আছে যত, না হয় আমি কাদবো নিরবে- বুকে নিয়ে পাহার সমান ক্ষত। এমনি কর পোড়া চোখে- যাকনা বয়ে নদী, শোকানলে এ জীবন ভরে- আমি না হয় পুরবো নিরবধি। এমনি করে বাকীটা জীবন- যাকনা কেটে একা, না হয় আমি নাইবা পেলাম- সুখের কোন দেখা। রচনাকাল: ১০/০১/২০১০ইং

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা