প্রথম প্রেম

আমার প্রথম প্রেম বালুচরে
ধুলোর সাথে মিশে যায় যে উড়ে,
দখিনা হাওয়ার উদাস টানে
চায়না তো ফিয়ে আর আমার পানে।
চরের বালুর বুকে নেই তো জল
কি করে তাতে বলো ফলবে ফসল,
দিবাকর এলে পরে-
মরিচিকা খেলা করে,
কেমনে থাকবে তাতে বসত করে
আমার প্রথম প্রেম বালুচরে।
যদিও নদীর বুকে বালু বাধে ঘর
নদীর সাথে তার হয় কি বাসর,
কেউ পোড়ে সমতলে আর
কেউ ভাসে জলে,
উড়ে দখিনা হাওয়ার কবলে পড়ে,
আমার প্রথম প্রেম বালুচরে।

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা