এখন আমার

এখন আমার নেইতো সারা- বাড়ি ফিরে যাওয়ার, মন বেধেছি প্রনয় ডোরে- সঙ্গে দখিন হাওয়ার। এখন আমার স্বপ্ন দেখার- নেই কোন অবসর, আকাশের ঐ দূর নিলিমায়- বাধি আমার ঘর। এখন আমার নেইতো সাধ- তোমায় কাছে পাওয়ার, কন্ঠ আমার হয় না আকূল- তোমারই গান গাওয়ার। এখন আমার দুঃসময়ে- আমি বন্ধু হারা, আমায় এখন স্বপ্ন দেখায়- দূর আকাশের তারা। রচনাকাল: ০১/০২/২০০৮ইং

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা