টোকাই

যেই শিশুটি প্রতি রাতে
ক্ষুধার তীব্য যন্ত্রনাতে,
কুকুর বিড়ালের সাথে
খাবারের হয় অংশিদার;
কেউ ওদেরে দেয়না খেতে
পেট পুরে আহার।
যেই শিশুটি প্রতি রাতে
শূন্য আকাশ তলে,
মানবেতর জীবন কাটায়
দারিদ্রতার ছলে।
পথই ওদের বসত বাড়ি
টোকাই ওদের নাম,
মানুষ বলে কেউ ওদেরে
দেয়না একটু দাম।
রচনাকাল: ১৬/০১/২০০৮ইং

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা