অচেনা মানবীর মায়াবী আহবান

সকাল বেলা ঘুমটার বারোটা বাজিয়ে দিয়ে মোবাইলটা বেজে উঠলো। রিসিভ করার আগেই কেটে গেল, তাই পুনরায় ঘুমানোর চেষ্টা করলাম।কিছুক্ষন পর আবারো বেজে উঠলো কিন্তু একটু রিং হতেই থেমে গেল। একটা অপরিচিত বাংলালিংক নাম্বার থেকে কে যেন বারবার মিসকল দিচ্ছে। তৃতীয় বার বেজে উঠার সাথে সাথে কলব্যাক করলাম। একটা মেয়ে রিসিভ করে কে জানতে চাইলো। কন্ঠটা নীলার, যার সাথে প্রায় ছয় মাস যাবত্ যোগাযোগ বন্ধ।কেন মিসকল দিচ্ছে জানতে চাইলাম? বললো আজ রাতে আমাকে স্বপ্নে দেখেছে। আমি বললাম তুমি তো এখনো আমাকে দেখোনি কি ভাবে বুঝলে যে আমি। ও বললো স্বপ্নে তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে।প্রায় বাইশ মিনিট আরো অনেক কথা হলো। ওকে আমি না দেখে মোবাইলে প্রায় চার বছর যাবত্ কথা বলছি।ও আমার কাছে মরিচিকার মতো, যদিও ওদের পরিবার সম্পর্কে মামির কাছে অনেক কিছু শুনেছি।ও বড় মামার ছাত্রী ছিল। সেই সুত্রেই মামার পরিবারের সাথে ওদের বেশ ভালো সম্পর্ক। মামা ওর বড় বোনের সাথে আমার মেঝ ভাইয়ের বিয়ের সমন্ধের কথা বলেন। আমার আম্মু এবং বড় ভাই ওদের বাড়িতে গিয়ে পাত্রীও দেখে আসে।আমার ইন্টার পরিক্ষা চলার কারনে আমি যেতে পারিনী। কি যেন কারনে শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। তবে নিলা আমাদের পরিবারের সবার ফোন নাম্বার যোগার করে মোটামুটি যোগাযোগ রাখার চেষ্টা করে। তবে আমার নাম্বারটি ওকে না দিয়ে ভাইয়ার এক বন্ধুর নাম্বার তাকে দেওয়া হয়।ও দীর্ঘ দিন আমাকে মনে করে ওর সাথে যোগাযোগ করে। কিন্তু ভাইয়ার বন্ধু হঠাত্ যোগাযোগ বন্ধ করে দেয়।তার পর ও আমার এক কাজিনের নাম্বার যোগার করে পরিচয় গোপন করে আমার ফোন নাম্বার চায়। আমার কাজিনের কাছে আমার নাম্বার না থাকায় সে দিতে পারেনি। পরে সে নাম্বারের জন্য প্রায় আমার কাজিনকে ফোন দিত। একদিন আমার কাজিনের সাথে দেখা হলে সে একথা আমাকে বলে এবং ওর ফোন নাম্বারটি আমাকে দেয়।পরে একদিন ফোন দিলে সে আমার পরিচয় জানতে চায়।পরে আমি পরিচয় দিলে সে অবিশ্বাস করে। পরে আমার ফ্যামিলি ফোন থেকে তাকে কল করে আমার পরিচয় তাকে নিশ্চিত করি। পরে তার পরিচয়ও পাই অনেক পরে। সেই থেকে ওর সাথে কথা বলা। আমার একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং মনে হতো যে, কেন ও আমাকে না দেখে আমার প্রতি ওর এতো আগ্রহ।তবে আমিই বেশী ফোন দিতাম। ও শুধু মিসকল দিয়েই কেল্লা ফতে।তবে মাঝে মাঝে কলও দিতো। এভাবেই কাটতে লাগলো প্রায় তিন বছর। আমি দেখা করতে চাইলে ও কাটিয়ে যেতো। এজন্য মনোমালিন্যের পর দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকে। ও ফোন করে এখন দেখা করার ইচ্ছা প্রকাশ করছে। কিন্তু ওর প্রতি আমার আগ্রহ পুরোপুরি কমে গেছে। কারন আমি মেয়েদের বিশ্বাস করিনা।তাছাড়া দীর্ঘ সাত বছর পর আমার বেস্টফ্রেন্ড লুবনার সাথে আমার পুনঃযোগাযোগ শুরু হয়েছে। যদিও লুবনা আমার বন্ধু এবং ওর সাথে আমার প্রেম বিষয়ক কোন সম্পর্ক নেই। সে বিবাহিতা ও এক সন্তানের জননী। লুবনার মতো ভালো বন্ধু থাকলে অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক রাখার আমি কোন প্রয়োজন মনে করি না।

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা