Posts

Showing posts from April, 2011

বালুচরের ভালবাসা

আমার ভালবাসা হারিয়ে গেছে মেঘনার বালুচরে, আজ অবেলায় তাহার কথা বারেবারে মনে পড়ে। কতোনা সুখের স্মৃতি বিজরিত এই মেঘনার বালুচর, যার বুকে বাধতাম দিবানিশি আমার ভালবাসার ঘর। সেই বালুচর পর হল মোর সময়ের ব্যবধানে, নির্ঘুম আখি পথ চেয়ে রয় তার ফিরে আসার পানে। রচনাকাল : ১৬/০৪/২০১১ ইং

মেঘ ও তুমি

নীল আকাশে সাদা মেঘের ভেলা উড়ে যায় রাশি রাশি, তাই দেখে মাতাল মনটা বলে- "শুধু তোমাকে ভালবাসি।" মেঘে-রোদে আকাশ জুড়ে এক লুকোচুরি খেলা, তা দেখে দেখে বিভোর হয়ে আমার কাটে সারাবেলা। আমিও যদি মেঘের মতো হয়ে ভবঘুরে, মেঘের সাথে মিলন হতো শূন্য আকাশ জুড়ে। আমার মনের নীল আকাশে তুমি ভাসো মেঘ হয়ে, আমার ভালবাসা উপছে পড়ে তোমার হৃদয় প্রান্ত ছুয়ে। রচনাকাল: ৩০/০৩/২০১১ইং