মেঘ ও তুমি
নীল আকাশে সাদা মেঘের ভেলা
উড়ে যায় রাশি রাশি,
তাই দেখে মাতাল মনটা বলে-
"শুধু তোমাকে ভালবাসি।"
মেঘে-রোদে আকাশ জুড়ে
এক লুকোচুরি খেলা,
তা দেখে দেখে বিভোর হয়ে
আমার কাটে সারাবেলা।
আমিও যদি মেঘের মতো
হয়ে ভবঘুরে,
মেঘের সাথে মিলন হতো
শূন্য আকাশ জুড়ে।
আমার মনের নীল আকাশে
তুমি ভাসো মেঘ হয়ে,
আমার ভালবাসা উপছে পড়ে
তোমার হৃদয় প্রান্ত ছুয়ে।
রচনাকাল: ৩০/০৩/২০১১ইং
উড়ে যায় রাশি রাশি,
তাই দেখে মাতাল মনটা বলে-
"শুধু তোমাকে ভালবাসি।"
মেঘে-রোদে আকাশ জুড়ে
এক লুকোচুরি খেলা,
তা দেখে দেখে বিভোর হয়ে
আমার কাটে সারাবেলা।
আমিও যদি মেঘের মতো
হয়ে ভবঘুরে,
মেঘের সাথে মিলন হতো
শূন্য আকাশ জুড়ে।
আমার মনের নীল আকাশে
তুমি ভাসো মেঘ হয়ে,
আমার ভালবাসা উপছে পড়ে
তোমার হৃদয় প্রান্ত ছুয়ে।
রচনাকাল: ৩০/০৩/২০১১ইং
Comments
Post a Comment