ব্যবধান
আমার আকাশ ঘন মেঘে ঢাকা
জীবনের প্রভাত বেলা,
তোমার আকাশে রুদ্রজ্জল আলো ছায়া করে খেলা।
আমার পৃথিবীতে গোধুলী সন্ধ্যা
প্রভাত তোমার দেশে,
তোমার জীবনে স্বপ্ন আসে
সুখ পাখির বেশে।
আমার পথের নাই কোন দিশা
অকূলে ভাসাই তরী,
চোখের নাটাইয়ে বাধা আমার
দুঃস্বপ্নের ঘুড়ি।
তোমার পথ মিশেছে দিগন্তের পথে
উড়ে চল সদা নিঃভাবনার রথে,
তোমার দিবস কাটে রোজ
নব সুখের ব্রতে।
জীবনের প্রভাত বেলা,
তোমার আকাশে রুদ্রজ্জল আলো ছায়া করে খেলা।
আমার পৃথিবীতে গোধুলী সন্ধ্যা
প্রভাত তোমার দেশে,
তোমার জীবনে স্বপ্ন আসে
সুখ পাখির বেশে।
আমার পথের নাই কোন দিশা
অকূলে ভাসাই তরী,
চোখের নাটাইয়ে বাধা আমার
দুঃস্বপ্নের ঘুড়ি।
তোমার পথ মিশেছে দিগন্তের পথে
উড়ে চল সদা নিঃভাবনার রথে,
তোমার দিবস কাটে রোজ
নব সুখের ব্রতে।
Comments
Post a Comment