ভালবাসার পাঠশালা
নিতাই বাবুর পাঠশালাতে- ছাত্র ছিলাম যখন আমি, একমাত্র ললনা তার- ভীষন ছিল দুষ্টোমি। প্রথম তারে দেখার পরে- আমার হৃদয় হয় কুপোকাত, গুরুর বচন লয় না মনে- শিখতে রাজি কোন ধারাপাত। সুহাসিনী নাম দিয়েছি- তার মিষ্টি হাসির বদৌলতে, আমার ভালবাসার হাতে খড়ি- সর্বপ্রথম তাহার হাতে। মন জানে না কিসের টানে- একটু আগে পড়তে আসা, মহাশয়ে মহাখুশি- আময় নিয়ে তার অনেক আশা। লক্ষ্যভ্রষ্ট পথিক আমি- ভুলেছি পথ প্রনয় ছলে, সব হারিয়ে এখন আমি- ভাসি শুধু নয়ন জলে। রচনাকাল: ০১/০১/২০০৮ইং
Comments
Post a Comment