চোঁখ
যার চোঁখে শ্রাবনের মেঘেরা
কোনদিন ফেলেনি তো ছায়া,
জ্যৈষ্ঠের প্রখর খড়তাপের
লাগেনি কোন দহন,
ঝড়েনি তো অশ্রু বৃষ্টি
পড়েনি তো অশুভ দৃষ্টি,
দেখেনি যে চোখে কোন পাপ
দেয়নি কাউকে অভিশাপ।
যে চোঁখে মায়া করে খেলা
রংধনু ছড়ানো থাকে সারাবেলা,
তেমন দুটি চোখ আমি
স্বপ্ন আখরে আকি,
সর্বদা এ মনের ঘরে
যতনে ধরে রাখি।
Comments
Post a Comment