মেঘনার ঘাট


রচনাকাল: ১৬/০৬/২০০৮ ইং

এই ঘাটে কবে তুমি করেছিলে স্নান
সে কথা আজ সদূর অতীত হয়ে গেছে ম্লান,
এরপর কতো জন করেছে স্নান এই ঘাটে
কতো জল প্রবাহিত হয়েছে এই মেঘনার ধারায়,
এসেছে কতো জোয়ার ভাটা
কতো শ্যাওলা জমাট বেধেছে সেথায়,
কতো হাস খসিয়েছে সাদা পালক,
কতো মাঝি ভিরিয়েছে তরী-
কতো যাত্রী হয়েছে পারাপার।
কাদা মাটিতে সেথায় আজ
নেই তোমার পদচিহ্নটুকু
তবুও সেই ঘাট আজও আছে-
তোমার স্মৃতিলয়ে রবে অনন্তকাল,
শুধু তুমি নাই
তবুও সে কথা ভুলতে পারি না।

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা