ভাববো না স্বার্থপর

যদি সুখ পাও কাদিয়ে আমায়; ব্যাথা দিয়ে এই মনে- হতে চাও দৃষ্টিগোচর, আমি ভাববো না তোমাকে স্বার্থপর। যদি চলে যাও ছেড়ে সব পিছুটান- যদি বাড়িয়ে দাও আরো ব্যবধান, যদি ভূল বুঝে ভেঙ্গে দাও- আমার স্বপ্নের ঘর, আমি বলবো না তোমাকে স্বার্থপর। যদি দিবানিশি আগুনে পোড়াও- অবুঝ এ মনটা আমার, আমি করবো না কোন বারন- যদি কেড়ে নাও সুখের প্রহর, আমি ভাববো না তোমাকে স্বার্থপর। রচনাকাল: ২১/০৩/২০১০ইং

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা