চাষার ছেলে

বয়স ওদের স্কুলে যাবার
হাতে থাকবে কলম বই,
হাল চাষে যাচ্ছে ওরা
কাধে নিয়ে লাঙ্গল-মই।
ওদের এখন খেলার বয়স
সম-বয়সীদের সাথে,
ভাগ্য ওদের ফিরিয়ে রাখে
দারিদ্রতার ফাদে।
সবাই যখন স্কুলে যায়
তখন যায় ওরা মাঠে
প্রবঞ্চিত জীবন ওদের
দুঃখ কষ্টে কাটে।
রচনাকাল: ১৮/০১/২০০৮ইং

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা