প্রেমের এমন ছল

যার মুখেতে এতো হাসির ঢল - যায় ছড়িয়ে মায়ারই আচল, করতে পারে সে কেমনে - প্রেমের এমন ছল। যে শিখালো ছন্দ আমায়- এতো মধুর গান, সে কেমনে করতে পারে - এমন অভিমান। যার চোখেতে মায়ারই কাজল - করতে পারে সে কেমনে, প্রেমের এমন ছল। যে দেখালো হাসি ভরা মুখ- পুষ্প ভরা বাগ, সে কেমনে এই পরানে - আকে বিষের দাগ। যে দিল এই দুটি চোখে- অথৈ শ্রাবন জল- করতে পারে সে কেমনে, প্রেমের এমন ছল। রচনাকাল: ১০/০১/২০০৯ইং

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা