কিশোর হৃদয়ে প্রেম
যখনি একটি কিশোর হৃদয়ে
বুনলে প্রেমের বীজ,
একাকিত্বের অবসান
ঘটিয়ে আমায় করলে নিজ।
যখন একটি কাঁচা মনে
দিলে প্রেমের দোলা,
পথহারা এক পথিকেরে
করলে পথভোলা।
যখন এক দেউলিয়াকে
হৃদয়ে দিলে আবাসন,
শত স্বজনের মাঝে তুমি
হলে আমার প্রিয়জন।
যখন তুমি একটু সুখে
আমায় করে পর,
চলে গেলে অনেক দূরে
ভেঙ্গে দিয়ে অন্তর।
বুনলে প্রেমের বীজ,
একাকিত্বের অবসান
ঘটিয়ে আমায় করলে নিজ।
যখন একটি কাঁচা মনে
দিলে প্রেমের দোলা,
পথহারা এক পথিকেরে
করলে পথভোলা।
যখন এক দেউলিয়াকে
হৃদয়ে দিলে আবাসন,
শত স্বজনের মাঝে তুমি
হলে আমার প্রিয়জন।
যখন তুমি একটু সুখে
আমায় করে পর,
চলে গেলে অনেক দূরে
ভেঙ্গে দিয়ে অন্তর।
Comments
Post a Comment