আমার মেঠো গ্রাম
মেঘনা নদীর কূলে ঘেষা আমার মেঠো গ্রাম, নানান শোভায় শোভাময়ী তার কাচারী কান্দি নাম। সবুজ শ্যামল রুপটি যে তার ফুলে ফলে ভরপুর, বাংলাদেশের বুকে যেন খোদার সৃষ্ট নূর। তপ্ত দেহ জুড়ায় এখানে গাছ গাছালীর ছায়ায়, দখিনা বাতাসে উদাস করে আবেগ জড়ানো মায়ায়। কল কাকলীর কলরবে সেথায় ভোর আসে হেসে হেসে, স্বগর্বে যেন বাচতে পারি এই গ্রামটাকে ভালবেসে।
Comments
Post a Comment