যাযাবর পাখি
যাযাবর পাখিদের নেই কোন বাসা- তাদের মনে কোন নেই প্রত্যাশা, শূন্য আকাশ তলে তারা করে বাস- নিয়তি ওদের সাথে করে পরিহাস। বিধাতা ওদের নিয়ে খেলে ছলাখেলা- দুঃখ কষ্টে ওদের কেটে যায় বেলা, ওদের মনে কতো কষ্ট ব্যাথা জ্বালা- সবাই ওদেরে করে অবহেলা। ওরাইতো বেশ আছে- কোন নেই পিছুটান, গাইতে পারে ওরা সাম্যের গান, ওদের মনের সাথে মন বাধে রাখি- আমিও ওদের মত যাযাবর পাখি। রচনাকাল: ৩১/০১/২০০৮ইং
Comments
Post a Comment