দুঃস্বপ্নের রাত

আমার দুঃস্বপ্নের রাত্রিগুলো
তোমার দেয়া দান,
সুখের স্বপন দাওনি বলে
মনে নেইতো অভিমান

আমার নিদ্রাহীন দুচোঁখ মাঝে
নিরাশার খেয়া দিয়ে,
দুঃস্বপ্নের দেশে আমায়
যাও যে তুমি নিয়ে।

আমার ক্লান্তি ভরা রাত্রি মাঝে
দাওযে স্মৃতিচারন,
ঘুম নামক সুখ পাখিটি আমার কাছে
আসতে করো বারণ:
তুমি দিয়ে স্মৃতিচারন।

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা