নিহত ফাগুন
যে ফাগুনে ফুটলো না ফুল- পলাশ,
শিমুল আর বকুল,
গাইলো না বনে কুহুরা
ণব পল্লবে শোভিত হল না প্রকৃতি
কৃষ্ণচুড়ার ডালে ডালে-
লাগলো না যখন আগুন;
সে তো নিহত ফাগুন।
বনে বনে ঝি ঝি পোকাদের
হলো না যখন জাগরন,
পুষ্প কুঞ্জে যখনি হলো না
অলিদের গুঞ্জরন,
দখিনা হাওয়ার তানে-
উদাস হলো না যখন কাশবন:
সে তো নিহত ফাগুন।
রচনাকাল: ১২/০৩/২০০৮ইং
শিমুল আর বকুল,
গাইলো না বনে কুহুরা
ণব পল্লবে শোভিত হল না প্রকৃতি
কৃষ্ণচুড়ার ডালে ডালে-
লাগলো না যখন আগুন;
সে তো নিহত ফাগুন।
বনে বনে ঝি ঝি পোকাদের
হলো না যখন জাগরন,
পুষ্প কুঞ্জে যখনি হলো না
অলিদের গুঞ্জরন,
দখিনা হাওয়ার তানে-
উদাস হলো না যখন কাশবন:
সে তো নিহত ফাগুন।
রচনাকাল: ১২/০৩/২০০৮ইং
Comments
Post a Comment