প্রেমহীন জীবন
যে আগুনে হয় না দহন
ছড়ায় না আলোর কিরণ,
যদি সে কিছু না পোড়ায়
বৃথা তার জনম ধরায় ।
যে ফুলে হয় না মালা
সাজায় না তা দিয়ে পূজার ডালা,
ছড়ায় না সুবাস যে ফুল
প্রস্ফুটিত হওয়া তার ভুল ।
যে জলে মিটে না তৃষ্ণা
কোন জীব করে না পান,
যে সুরে তাল নেই
কেউ শুনে না সেই গান ।
উর্বরতা নেই যে মৃত্তিকায়
কোন বৃক্ষ জন্মে না সেথায়,
প্রেম নেই যে জীবনে
ভরে থাকে সে জীবন ব্যথায় ।
রচনাকাল : ২৯/১০/২০০৮ ইং
বাংলা কবিতা পড়ুন, দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করুন।
ছড়ায় না আলোর কিরণ,
যদি সে কিছু না পোড়ায়
বৃথা তার জনম ধরায় ।
যে ফুলে হয় না মালা
সাজায় না তা দিয়ে পূজার ডালা,
ছড়ায় না সুবাস যে ফুল
প্রস্ফুটিত হওয়া তার ভুল ।
যে জলে মিটে না তৃষ্ণা
কোন জীব করে না পান,
যে সুরে তাল নেই
কেউ শুনে না সেই গান ।
উর্বরতা নেই যে মৃত্তিকায়
কোন বৃক্ষ জন্মে না সেথায়,
প্রেম নেই যে জীবনে
ভরে থাকে সে জীবন ব্যথায় ।
রচনাকাল : ২৯/১০/২০০৮ ইং
বাংলা কবিতা পড়ুন, দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করুন।
Comments
Post a Comment