আঁধারের সীমানা
যেদিন ছিন্ন হবে আমার
পরাণ বীণার তার,
বন্ধ হবে যেদিন আমার
উন্মুক্ত সব দ্বার ।
সেদিন আমায় রাখবে না আর
হৃদয় মাঝে পুষে,
ডাকবে না আর যখন তখন
ভাল মন্দ দোষে ।
যেদিন আমার হারিয়ে যাবে
চেনা সব ঠিকানা,
আমার ভুবন ছুঁয়ে যাবে
আঁধারের সীমানা ।
রচনাকাল : ১৩/০৫/২০০৮ ইং
পরাণ বীণার তার,
বন্ধ হবে যেদিন আমার
উন্মুক্ত সব দ্বার ।
সেদিন আমায় রাখবে না আর
হৃদয় মাঝে পুষে,
ডাকবে না আর যখন তখন
ভাল মন্দ দোষে ।
যেদিন আমার হারিয়ে যাবে
চেনা সব ঠিকানা,
আমার ভুবন ছুঁয়ে যাবে
আঁধারের সীমানা ।
রচনাকাল : ১৩/০৫/২০০৮ ইং

Comments
Post a Comment