দুঃখ বিলাসী

সু‌খের নগরী ক‌রে‌ছে পরবাসী
ক‌ষ্টের সা‌থে ক‌রি বাস,
‌নিয়‌তির এই‌ লীলা খেলায়
ভুলে গে‌ছি অভ‌িলাষ ।
আপন স্বজন সব চ‌লে গে‌ছে দূ‌রে
‌নিঃস্ব আ‌মি তাই ভবঘু‌রে,
আধার আমা‌রে দেয় হাতছা‌নি
‌শোনায় অ‌চেনা দে‌শের কা‌হিনী,
দুঃখ হয় আমার চলার সা‌থি
আকা‌শের তারা গু‌নে কা‌টে রাত্র‌ি ।
নীর‌বে প‌োড়ায় স্মৃ‌তিরা আমায়
এ ম‌নে বেদনার অট্টহা‌সি,
কার কার‌নে হলাম আজ
আ‌মি এক দুঃখ বিলাসী ।

রচনাকাল : ০২/১১/২০০৮ ইং


বাংলা কবিতা পড়ুন, দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করুন।

Comments

জনপ্রিয় পোস্ট

ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): প্রযুক্তির ভবিষ্যত ও ক্যারিয়ার সম্ভাবনা